কক্সবাজার · ৩ রাত ২ দিন · সমুদ্র
এই ট্রিপ বুক করুন ↓
কক্সবাজার৩ রাত ২ দিন
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কাটান দুটি আনন্দময় দিন। আরামদায়ক বাসে ঢাকা থেকে যাত্রা, স্ট্যান্ডার্ড রুমে থাকা, প্রতিদিনের খাবার এবং পুরো সময় অভিজ্ঞ গাইডের সঙ্গ—সবই থাকছে প্যাকেজে। পিক আপ পয়েন্ট: সায়েদাবাদ কাউন্টার ও চিটাগাং রোড কাউন্টার। এছাড়াও ঢাকা–কক্সবাজার হাইওয়ের যেকোনো স্থান থেকে পিক করা যাবে। শিশু: ০–৩ বছর ফ্রি, ৩–৬ বছর আলোচনা সাপেক্ষে, ৬ বছরের উর্ধ্বে এডাল্ট প্যাকেজ।
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরাঘুরি ও সমুদ্রস্নান।
সকাল: খিচুড়ি, ডিম ভুনা দুপুর: ভাত, সামুদ্রিক মাছ/মুরগি, ভর্তা, ডাল রাত: চিকেন বিরিয়ানি
সমুদ্র সৈকতে নিজেদের মতো সময় কাটানো। রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। (হিমছড়ি-ইনানী ভ্রমণ নিজ খরচে)
সকাল: খিচুড়ি, ডিম ভুনা দুপুর: ভাত, সামুদ্রিক মাছ/মুরগি, ভর্তা, ডাল
বুকিং: • জনপ্রতি ১০২০ টাকা বুকিং মানি দিলেই বুকিং কনফার্ম হবে। • বুকিং মানি অফেরতযোগ্য। • উপরোক্ত ফি নন এসি বাসের জন্য। এসি ইকোনমি (+১২০০), এসি বিজনেস ক্লাস (+২০০০) ও এসি স্লিপার (+২৫০০) বাস জনপ্রতি অতিরিক্ত চার্জে নেওয়া যাবে। শর্তসমূহ: ১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। ২। ভ্রমণকালীন যেকোনো সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ৩। ভ্রমণ সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে আমাদের সর্বাত্মক সহায়তা করতে হবে। ৪। আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। ৫। প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। ট্যুরিজমের কোনো ক্ষতি যেন না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। ৬। অবস্থার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। ৭। স্থানীয়দের সাথে কোনো রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। ৮। কোনভাবেই কোনো প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে গ্রুপের অন্য সবার সাথে সিদ্ধান্ত নিয়ে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে। ৯। দুর্ঘটনা বলে কয়ে আসে না, তাই যেকোনো দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য TripGo BD কোনভাবেই দায়ী থাকবে না এবং কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। ১০। এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোনো প্রকার অশ্লীলতার সুযোগ নেই। অসৎ উদ্দেশ্যে কেউ ভ্রমণে গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ট্রিপের বাসের সিট ও রুম বরাদ্দে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত। ট্রিপের পরিমার্জন ও পরিবর্ধনের সকল ক্ষমতা এডমিনের।